কয়েক দিন আগে স্বপন রায়ের (৭০) মা মারা যান।
ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বাড়ির পাশের পুকুর থেকে মায়ের অস্থি সংগ্রহ করতে যান তিনি। এ সময় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে তার।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত স্বপন একই এলাকার শচেন রায়ের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বপনের জেঠাতো ভাই লিটন রায় জানান, দুর্ঘটনার পর তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানার ভাষ্য, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।