আজ ,

পাসের হারে পিছিয়ে সিলেট, এগিয়ে জিপিএ৫-এ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
পাসের হারে পিছিয়ে সিলেট, এগিয়ে জিপিএ৫-এ

চলতি বছরে এসএসসি ও সমামানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।

এ বছর পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। যা গত বছর ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।

পাসের হারের দিক থেকে সিলেট বোর্ড পিছিয়ে পড়লেও এবছর জিপিএ-৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন।

এ বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪জন শিক্ষার্থী।

সোমবার(১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

এ ববছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫৭জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯জন ছেলে ও ৩২ হাজার ৬৮জন মেয়ে।