দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র ফটোসাংবাদিক মো. আজমল আলীর ভাবী ও বিজ্ঞাপন ব্যবস্থাপক মো. আছনাত উদ্দিন জাহিনের চাচা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার পৃথক সময়ে তাঁরা নিজ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মো. আজমল আলীর বড় ভাই আনোয়ার আলীর স্ত্রী জুমারা বেগম (৩৭) নগরীর মীরের ময়দান অর্ণব ৩১ নম্বর বাসায় বেলা ১টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ সোমবার বাদ মাগরিব হযরত শাহজালাল রহ. দরগাহ মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এদিকে জাহিনের চাচা মো. জয়নাল আবেদীন (৫০) নগরীর নোয়াগাঁও সাদিপুরস্থ নিজ বাসভবনে বিকাল পৌনে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ সোমবার রাত ১০টায় হাজী হালুমাঝি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
একইদিনে শ্যামল সিলেটের দু’জন স্টাফের স্বজন হারানোর ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও নির্বাহী সম্পাদক আবদুল মুকিত।
তারা মরহুম এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।