শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪
সুনামগঞ্জে মাকে কুপিয়ে খুন, ঘাতক ছেলে আটক

সুনামগঞ্জে মাকে কুপিয়ে খুন, ঘাতক ছেলে আটক

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে জোহাব আলী (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে নিহত মায়ের নাম রোজিয়া খাতুন (৭০)।শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে নিজ বসতঘরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে পারিবারিক নানা বিষয় নিয়ে জোহাব আলী ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোহাব আলী তার বয়োবৃদ্ধ মাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত এগিয়ে যান এবং ঘাতক জোহাব আলীকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
লিংক কপি করা হয়েছে!
“
২২ দিন আগে

আরিফুল হক চৌধুরী
আরিফুল হক চৌধুরী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এটা স্থাপন করা কতটুকু যৌক্তিক বলে মনে করেন?

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এটা স্থাপন করা কতটুকু যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৩ জন
আজকের আবহাওয়া
আবহাওয়া তথ্য লোড হচ্ছে...
--°
গড় তাপমাত্রা
--°
সর্বোচ্চ
--%
বৃষ্টির সম্ভাবনা
লোড হচ্ছে...