আজ ,

মহানগর বিএনপি’র সভাপতির সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেটের সাক্ষাত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০১:৩৩ অপরাহ্ণ
মহানগর বিএনপি’র সভাপতির সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেটের সাক্ষাত

সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসেইনের সঙ্গেও সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেটের নেতৃবৃন্দ।

সোমবার রাতে সাক্ষাতকালে তারা সংগঠনের কার্যক্রম ও রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, সদস্যসচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর শাখার আহ্বায়ক মামুন আহমেদ, সদস্যসচিব আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী লাভলু, প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, গোফরান চৌধুরী, জিবু আহমেদ, দীপ্তসহ সংগঠনের নেতৃবৃন্দ।