সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার ফার্ভিসের ডুবুরি দল।
এখনো নিখোঁজ আছেন ৩ যাত্রী। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উদ্ধার করা হয় মরদেহটি।
মৃত ব্যক্তির নাম অরুণ দেব নাথ।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, ভবানীপুর এলাকার অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয়রা জানান, উপজেলার মইয়ার হাওর পাড়ের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন ওই যাত্রীরা।তোদের সবার বাড়ি ভবানীপুরে।
রাত তিনটার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন।পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলৈছেন, ‘শনিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’