বিএনপি ও ছাত্রদল সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারী এমপি ডা. মাহমুদা মিতু।
তার প্রশ্ন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের, জুলাইয়ের তরুণ নেতাদের, আমাদের মেরে ফেলতে চান। শেখ মুজিব যেমন জাসদ নেতাদের মেরে ফেলেছিলেন। তারেক রহমানও কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়। সেটা করতে চাইলে উনি আমাদের বলুক।
সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন তিনি।
এরআগে সোমবার দুপুরে এনসিপির গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করা হয়।ওই গাড়িতে এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম ও মাহমুদা মিতু ছিলেন।
এ প্রসঙ্গে মিতু বলেন, জুলাইয়ের নেতারা হামলার শিকার হচ্ছে, ছাত্রদল বিএনপি হামলা করছে, তারেক রহমানের কোন প্রতিক্রিয়া নাই। এভাবে তিনি দেশ চালাতে পারবেন না।
মিতু আরও বলেন, আমাদের হত্যার উদ্দেশে হামালা করা হয়েছে। এটা সেন্টালি অরগেনাইজিভাবে তারা (বিএনপি) করছে। আজকে দুদিন ধরে হামলা হচ্ছে কিন্তু বিএনপির সেন্ট্রালি কোন আওয়াজ নাই, কাউকে বহ্স্কিার করেনি। বরং তারা পুলিশকে বলছে, তোমরা চুপ থাকো।
তিনি বলেন, আজ যেভাবে গ্লাস ভাঙছে স্পট ডেড হতে পারতো। আরেকটা ইট ছুঁড়লেই কেউ মারা যেতো।
হামলার প্রসঙ্গে সারজিস আলম বলেন, শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাত চায় কি না। যদি তারেক রহমান তাই চায় তাইলে ঘোষণা দিক। আমরা ওইভাবে প্রস্তুতি নেবো।
তিনি বলেন, ছাত্রদলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করবে আমরা ভাবি নাই। তাইলে প্রটেকশন নিয়ে চলতাম। আর পুলিশ তো দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। এই পুলিশ বাংলাদেশের পুলিশ নয়, এটি তারেক রহমানের পুলিশ। তারেক রহমনে আমাদের দমন করার জন্য স্বৈরাচারী পথ বেছে নিয়েছেন।
জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সাথে মতনিবিনিময় পকরতে বুধবার দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রিয় নেতারা।
এরআগে থেকেই গোলাপগঞ্জ চৌমহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন।
আর অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেইটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।