আজ ,

অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ড স্কুলের শিক্ষক নি হত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ড স্কুলের শিক্ষক নি হত

সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুরাদ আহমদ (৫২) নামে এক শিক্ষকদের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর মিরের ময়দান বাংলাদেশ বেতার সংলগ্ন কিউসেট মসজিদের ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ শহরের ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক ছিলেন। তার বাসা নগরের মুন্সিপাড়ায়।

ঘটনার সময় তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই শিক্ষক রাস্তা পারাপারের চেষ্টাকালে শহরের বন্দরবাজার অভিমুখী একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির এতথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষকের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।