আজ ,

তারেক রহমান রাজনৈতিক সংস্কৃতিকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছেন: সিলেটে পাটওয়ারী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
তারেক রহমান রাজনৈতিক সংস্কৃতিকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছেন: সিলেটে পাটওয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমানের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক সংস্কৃতিকে সহিংসতা ও অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছেন।

 

শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেছেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমান বাংলাদেশে যা করছেন, তা দেশের রাজনীতির জন্য লজ্জাজনক। তিনি রাজনৈতিক সংস্কৃতিকে অপসংস্কৃতি ও সহিংসতার দিকে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয়- তার রাজনীতি করার ইচ্ছা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভয় তো পাবই। তারেক রহমানের সঙ্গে বড় বড় গ্যাংস্টার রয়েছেন। তাদের কারও কাছে অস্ত্র, কারও কাছে মাদক, আবার কারও সঙ্গে টেন্ডারবাজির সংশ্লিষ্টতা রয়েছে।

 

তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমান এসব মাফিয়াকে প্রশ্রয় দিচ্ছেন। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এ কারণে সাধারণ মানুষের মতো আমরাও আতঙ্কিত। দেশে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।