আজ ,

এসএমপি’র নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ণ
এসএমপি’র নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর নবনিযুক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে এসএমপির পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

এসএমপি)-এর নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। ছবি: সংগৃহীত

বিমানবন্দর থেকে পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সময়ে এসএমপির একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

এসএমপি)-এর নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। ছবি: সংগৃহীত

সন্ধ্যায় নতুন পুলিশ কমিশনার হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

 

পরবর্তীতে তিনি এসএমপি সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মোঃ আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ রিয়াজুল কবির, পিএসসি,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন এবং এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।