রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজও রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ফলে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
অন্দোলনে অংশ নেওয়া আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের নিয়ে যে মন্তব্য করেছেন, তার জন্য তাকে পদত্যাগ করতে হবে, সংসদে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না। মঙ্গলবারের এতো আন্দোলনের পরও আজকের পরিক্ষা স্থগিত না করে সবচেয়ে বেশি ভুল করেছেন। আজকে আমাদের সচিবালয়ে অভিমুখে কমসূচি আছে।”
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্স ল্যাব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।