সিলেটের এমসি কলেজে তরুণীকে ধর্ষণ মামলায় এক আসামীকে (সাইফুর) মৃত্যুদন্ড, চারজনকে (রনি, রাজন, অর্জুন লষ্কর) যাবজ্জীবন প্রদান করেছে আদালত।
আদালতের এই রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তাৎক্ষণিক মিছিল করেছে এমসি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার মিছিলটি এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ এর নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ছাত্র হোস্টেল পর্যন্ত গিয়ে শেষ হয়।