আজ ,

সিলেটের জেলা প্রশাসকের সাথে মহানগর জমিয়তের সাক্ষাত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
সিলেটের জেলা প্রশাসকের সাথে মহানগর জমিয়তের সাক্ষাত

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল
জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাতে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মহানগর জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী, সহ সভাপতি মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আহমদ কবির, মাওলানা মোসাদ্দিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা সদরুল আমিন, মাওলানা আহমদ সগির, সহ সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা হোসাইন আহমদ, সৈয়দ সালিম কাসেমি, সাংগঠনিত সম্পাদক মাওলানা আখতারুজ্জামান প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক, মুফতি জাকারিয়া মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা অলিউল্লাহ, সমাজসেবা সম্পাদ রেজাউল হক এল এল এলবি,যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের, মাওলানা আব্দুল আহাদ।