আজ ,

সিলেটে ৪দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ০৯:৫১ অপরাহ্ণ
সিলেটে ৪দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন শেখঘাট এলাকা থেকে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

 

নিখোঁজ রিমন আলি শেখঘাট কলাপাড়া এলাকার বাসিন্দা তাজ উদ্দিনের ছেলে।

সে স্থানীয় শেখঘাট নবাব রোডস্থ মাখমনুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

স্বজনরা জানান, গত ১১ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে রিমন নিজ বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও গত কয়েক দিনে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।

এ ঘটনায় রিমনের সন্ধান চেয়ে ১৪ জুলাই কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (জিডি নং-১৪৬০)।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা তার স্বজনদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।