আজ ,

নেইমারের শার্ট খুলে ফেললেন প্রতিপক্ষ খেলোয়াড়!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২২, ০২:৪৬ পূর্বাহ্ণ
নেইমারের শার্ট খুলে ফেললেন প্রতিপক্ষ খেলোয়াড়!

ছবি সংগৃহীত

ষষ্ঠ বিশ্বকাপ জেতার মিশন নিয়ে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ব্রাজিল। আক্রমণ-পাল্টা আক্রমণের এ ম্যাচে নেইমারের অন্য রকম এক অভিজ্ঞতাই হলো। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়ের হাত লেগে খুলে যায় তার জার্সি।

বলের পেছনে দৌড়াচ্ছিলেন নেইমার। তার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছিলেন সার্বিয়ার সাসা লুকিচ। নেইমার বলের নাগাল পাননি অবশ্য। সীমানার একেবারে কাছাকাছি গেলে তার জার্সির পেছনভাগে হাত লাগে লুকিচের। ফলে ব্রাজিল তারকার জার্সিই খুলে যায়। পরে অবশ্য দ্রুত জার্সি
পরেও নেন তিনি।

 

এ ম্যাচে শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখায় ব্রাজিল। পাল্টা আক্রমণে সার্বিয়াও সুযোগ বুঝে ভীতি ছড়িয়েছে ব্রাজিলের রক্ষণে। ১৩তম মিনিটে ডি বক্সে ঢুকে গোলের সম্ভাবনা জাগিয়ে তুলেন ভিনিসিয়ুস জুনিয়র। সার্বিয়ার ডিফেন্ডারদের বাধায় তিনি বল সতীর্থদের পাস দিতে পারেননি।

পর মুহূর্তে কর্নার থেকে দুর্দান্ত এক শট নেন নেইমার। আবারও কর্নারের বিনিময়ে সেটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের মিলিনকোভিচ। ম্যাচের ২১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ক্যাসেমিরো। তবে বল সরাসরি চলে যায় মিলিনকোভিচের গ্লাভসে। ২৫তম মিনিটে অ্যালিসন নৈপুণ্যে বিপদ থেকে হাফ ছেড়ে বাঁচে ব্রাজিল।

সতীর্থের বাড়ানো পাস লাফিয়েও হেড দিতে ব্যর্থ হন সার্বিয়ান স্ট্রাইকার মিত্রোভিচ। গ্লাভসবন্দি করে নেন অ্যালিসন। ২৭তম মিনিটে সিলভার পাস ডি-বক্সে ভিনিসিয়ুস দখলে নেওয়ার আগেই ঝাপিয়ে পড়ে ক্লিয়ার করেন মিলিনকোভিচ। ৩১ মিনিটে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে রাফিনিয়ার বাড়ানো পাস পা বাড়িয়ে সিলভা স্পর্শ করার আগে গ্লাভসবন্দি করে নেন সার্বিয়ান বাজপাখি।

 

আগের মিনিটে ক্যাসেমিরোর হেড গোলবারের সামনে থেকে ক্লিয়ার করে বিপদমুক্ত করেন প্রতিপক্ষের ডিফেন্ডার ভেলজকোভিচ। ৩৫ মিনিটে রাফিনিয়ার দুর্বল শর্ট প্রতিহত করতে পারেনি সার্বিয়ান গোলরক্ষককে।