আজ ,

অবৈধ দখলে স্থবির সিলেট নগরী, অভিযানে আটক ৯ হকার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
অবৈধ দখলে স্থবির সিলেট নগরী, অভিযানে আটক ৯ হকার

ফাইল ছবি

সিলেট নগরীর প্রধান সড়ক ও ফুটপাত দখল করে চলা অবৈধ ব্যবসা উচ্ছেদ করতে এবং সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে জোরালো অভিযান চালিয়েছে পুলিশ।

এই বিশেষ অভিযানে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৯ জন হকারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবের অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা এবং দক্ষিণ সুরমা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হকারদের উচ্ছেদ করার পাশাপাশি হাতেনাতে আটক করা হয় ৯ জনকে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।