আজ ,

হাতে ছিল টিকিট, বিমানের উঠার আগেই সড়কে প্রাণ গেল চার সিলেটি প্রবাসীর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:২১ অপরাহ্ণ
হাতে ছিল টিকিট, বিমানের উঠার আগেই সড়কে প্রাণ গেল চার সিলেটি প্রবাসীর

দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি সিলেটের কানাইঘাটে বলে জানা গেছে। এদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহত দুই প্রবাসী হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লুকমান উদ্দিন।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। লাগেজ গুছিয়ে প্রিয়জনদের… সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা।

বাকী দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।জানা যায়, দেশে আসার জন্য সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী একটি ট্যাক্সি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িতে থাকা চালকসহ ৪ জন নিহত হন।