আজ ,

এমবাপেকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
এমবাপেকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোলের খাতা খুলতে পারেননি লিওনেল মেসি। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনিই! আর্জেন্টিনার দুই গোলেরই কারিগর হয়ে দলকে ২–১ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক।

এই দুই অ্যাসিস্টের সুবাদে চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট বেড়ে হয়েছে চারটি। আর সেটিই এখন তাকে গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার সামনে নিয়ে এসেছে।

গোলের হিসাবে মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে সমান অবস্থানে। দুজনেরই রয়েছে আটটি করে গোল। তবে সমান গোল হলে বেশি অ্যাসিস্ট করা ফুটবলারকে এগিয়ে রাখা হয়। সেই নিয়মেই এমবাপের তিন অ্যাসিস্টের চেয়ে এক ধাপ এগিয়ে আছেন মেসি।

গোল্ডেন বুটের লড়াইয়ে এরপরই রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড, যার গোল সংখ্যা সাত। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন ছয়টি করে গোল করেছেন এবং দুজনেরই রয়েছে একটি করে অ্যাসিস্ট।

ফ্রান্সের উসমান দেম্বেলের ঝুলিতে পাঁচ গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট, আর স্পেনের মিকেল ওইয়ারসাবাল করেছেন পাঁচ গোল ও একটি অ্যাসিস্ট।

ফাইনালে মাঠে নামার আগেই ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে তাই কিছুটা বাড়তি সুবিধা পেয়ে গেলেন মেসি। শিরোপার পাশাপাশি গোল্ডেন বুট জয়ের স্বপ্নও এখন আগের চেয়ে আরও উজ্জ্বল।