আজ রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজারে বজ্রপাতে খামারির মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
দোয়ারাবাজারে বজ্রপাতে খামারির মৃত্যু

{"uid":"165f7023-cc2a-4d16-9627-ca8616a4e802","total_effects_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"effects_tried":0,"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_time":13,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"resize":1},"longitude":-1,"latitude":-1,"fte_image_ids":[]}

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামের এক খামারির নিহত হয়েছেন। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত বিরাজ আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার জানান, শনিবার (২৩ মে) সকালে সুড়িগাঁও হাওরে হাঁস নিয়ে যান শফিক মিয়া। দুপুরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন ওই যুবক। হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায সে।

স্থানীয়রা মরদেহ হাওরে পড়ে থাকতে দেখে পরিবারের সহযোগিতার উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের সম্মতিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে বজ্রপাতে খামারির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হযেগেছে পরিবারটি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১