আজ ,

পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই

সিলেটের পরিবহন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।

সিলেটের পরিবহন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই। শনিবার সকাল পৌণে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। তিনি জানান, তিন ছেলের জনক সেলিম আহমদ ফলিকের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায়।

তিনি আরও জানান, মরহুমের জানাজার নামাজ শনিবার (আজ) বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার রানাপিং মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবার নির্বাচিত সভাপতি ছিলেন। তবে ২০২১ সালের নির্বাচনে তিনি বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন।