প্রথমার্ধে দাপুটে ফুটবল খেললো জাপান। এগিয়ে থেকে বিরতিতেও গেল এশিয়ার দলটি।
কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম ভাগে সেই গোল শোধ করে দিল ক্রোয়েশিয়া। কিন্তু এরপর আর গোলের দেখা নেই। নির্ধারিত সময় পেরিয়ে গেল। ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে।
কিন্তু সেখানেও লক্ষ্যের দেখা পেল না কেউই। এরপর টাইব্রেকার জয় ছিনিয়ে নিয়ে শেষ আটে উঠে গেল গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।
আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে সোমবার শেষ ষোলোর ম্যাচে আজ নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। ফলে এরপর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয়ী হয় ক্রোয়াটরা। টাইব্রেকারে ৩টি শট মিস করে জাপানিরা। আর ক্রোয়াটরা মিস করে একটি।