আজ বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেসির বাঁ পায়ের জাদুতে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
মেসির বাঁ পায়ের জাদুতে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়ার বিপক্ষে লিড পেয়েছে আর্জেন্টিনা। আজ ম্যাচের শুরু থেকে উত্তেজনা, গোল এবং অফসাইডের নাটকীয়তায় ভরা লড়াইয়ে শেষ পর্যন্ত ১৭ মিনিটে অধিনায়ক মেসির দুর্দান্ত এক গোলেই এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ব্যবধান ধরে রেখেই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মেসি এদিন শুরু থেকেই ছিলেন সক্রিয়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তাকে নিজেদের অর্ধে নেমে রক্ষণভাগকে সহায়তা করতে দেখা যায়। তবে আক্রমণেও সমানভাবে বিপজ্জনক ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পঞ্চম মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার এক চিপ শটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

অন্যদিকে আর্জেন্টিনার মন্থর গতির সুযোগ নিয়ে অষ্টম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে গিয়ে গোল করে বসেছিল আলজেরিয়া। মাঝমাঠ থেকে পাওয়া নিখুঁত পাস ধরে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে ফারেস শাইবি বল জালে পাঠান। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, তিনি সামান্য ব্যবধানে অফসাইডে ছিলেন। ফলে দুই মিনিট পর গোলটি বাতিল ঘোষণা করা হয়।

এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১৭ মিনিটে আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের বাড়ানো বল পেয়ে পরিচিত ভঙ্গিতে সামনে এগিয়ে যান মেসি। ডি-বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী বাঁ পায়ের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান ছুঁতে পারলেও রুখতে পারেননি। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির।

এই গোলটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ১১৮তম গোল এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৪তম গোল। একই সঙ্গে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তার জাদু এখনও ফুরিয়ে যায়নি!

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০