আজ ,

চামড়া সংগ্রহ করবে না শিবগঞ্জ হাতিমিয়া মাদরাসা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ণ
চামড়া সংগ্রহ করবে না শিবগঞ্জ হাতিমিয়া মাদরাসা

জামিয়া হাতিমিয়া হাফিযিয়া শিবগঞ্জ মাদরাসা এ বছর কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না।

জানা যায়, চামড়া শিল্পে সীমাহীন দরপতনের কারণে এবং চামড়া সংগ্রহ করার পরও মাদরাসা ক্ষতিগ্রস্ত হওয়ায় মজলিসে শুরার পরামর্শক্রমে সিলেট বিভাগীয় কওমী মাদরাসা সংরক্ষণ পরিষদের সিদ্ধান্ত মোতাবিক মাদরাসা কর্তৃপক্ষ এ বছর কুরবানীর পশুর চামড়া সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে করে কুরবানিদাতাগণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

মাদরাসার সার্বিক উন্নতি ও ছাত্রদের কল্যাণে সর্বদা আপনাদের আন্তরিক দোআ ও সহযোগিতা কামনা করেছেন মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরী।