আজ ,

খাসদবীর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহকর্মী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
খাসদবীর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহকর্মী

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকা থেকে ১৫ দিন ধরে সোনিয়া আক্তার নামে এক গৃহকর্মী নিখোঁজ রয়েছেন।

 

নিখোঁজ সোনিয়া আক্তার নগরীর খাসদবীরস্থ রূপসা আবাসিক এলাকার শামীমা আক্তারের বাসায় (নং-১) গৃহকর্মীর কাজ করতেন।

 

সূত্র জানায়, ১৫ জুন ওই বাসা থেকে গৃহকর্মী সোনিয়া আক্তার বের হয়ে যান, এরপর বাসায় আর ফিরে না আসলে পরদিন ১৬ জুন শামীমা আক্তার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৭৯৩) করেন।

জিডিতে বলা হয়, নিখোঁজ সোনিয়ার বয়স আনুমানিক ১৪ বছর, চুল কালো, চেহারা শ্যামলা ও উচ্চতা ৫ ফুট। পরণে ছিল সেলোয়ার কামিজ।

 

যদি কোনো ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৯০২৯৫৫৭৭২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।