আজ ,

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি সুইজারল্যান্ড-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত জুলাই ৮, ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ
কোয়ার্টার ফাইনালে মুখোমুখি সুইজারল্যান্ড-আর্জেন্টিনা

পেনাল্টি শুটআউটকে অনেকেই ভাগ্যের খেলা বলে থাকেন। তবে সেই ভাগ্যের পাশাপাশি প্রয়োজন হয় আত্মবিশ্বাস, ধৈর্য এবং স্নায়ুর দৃঢ়তার। কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে সেই মানসিক শক্তিরই প্রমাণ দিয়েছে সুইজারল্যান্ড।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ইউরোপের দলটি।

১৯৫৪ সালের পর এই প্রথম, মানে ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে উঠল ইউরোপের এই দেশ।

আজ টাইব্রেকারের শুরুটা ছিল সমানতালে। প্রথম শটে কলম্বিয়ার হয়ে হুয়ান কুইন্তেরো এবং সুইজারল্যান্ডের হয়ে গ্রানিত জাকা সফলভাবে বল জালে জড়ান। তবে দ্বিতীয় শটে কলম্বিয়ার ডেভিনসন সানচেজের নেওয়া শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করতে ব্যর্থ হয়। অন্যদিকে সুইজারল্যান্ডের জেডন আমদোনি ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন।

তৃতীয় শটে কলম্বিয়ার হয়ে ক্যাম্পাজ গোল করলেও সুইজারল্যান্ডের শট মিস হওয়ায় ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর চতুর্থ শটে কলম্বিয়ার প্রচেষ্টা রুখে দেন সুইস গোলরক্ষক। পঞ্চম শটে গোল করে সুইজারল্যান্ড ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। কলম্বিয়ার হয়ে লুইস দিয়াজ গোল করে দলকে লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ শটে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টিটি নেন রুবেন ভার্গাস। দারুণ ঠান্ডা মাথায় জালের কোণায় বল পাঠিয়ে সুইজারল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। তার সফল শটেই শেষ হয় টাইব্রেকারের নাটকীয়তা এবং কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইসরা।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হয়েছে আর্জেন্টিনা। আগামী ১২ জুলাই, রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে দুই দল। মিসরকে ৩–২ গোলে হারিয়ে আর্জেন্টিনা উঠে কোয়ার্টার ফাইনালে।

রোববার, ১২ জুলাই

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

বাংলাদেশ সময় সকাল ৭টা