আজ বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ থেকে হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
সুনামগঞ্জ থেকে হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহিরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বেগমপুরে গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া।

তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে বুধবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

গত রবিবার উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে হেলাল মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

আর এতে খলিলুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০