আজ ,

৭২৪৮ শনাক্তের দিনে ১৭২ মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১, ০৬:০৪ অপরাহ্ণ
৭২৪৮ শনাক্তের দিনে ১৭২ মৃত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ২শ’ ৪৮ শনাক্তের দিন মারা গেছেন ১৭২ জন।

এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৪ হাজার ৭১৯ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬৭ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন সুস্থ হয়েছেন।