আজ রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যক্তিগত বিষয় নিয়ে কটূক্তি বন্ধের আহবান ইউসুফির

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২১, ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
ব্যক্তিগত বিষয় নিয়ে কটূক্তি বন্ধের আহবান ইউসুফির
একজন প্রসিদ্ধ আলেমকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনা ও ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকাটিপ্পনির সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

তিনি বলেছেন, মতবিরোধ থাকতে পারে, তবে ব্যক্তিগত বিষয় জনসমক্ষে এনে অপমানজনকভাবে উপস্থাপন করা ইসলামি নীতিমালার পরিপন্থী। এ ধরনের গিবত, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 


শনিবার (২০ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে মাওলানা ইউসুফী এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, কোনো আলেম বা ব্যক্তির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। মতবিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমালোচনাও হতে পারে। তবে ব্যক্তিগত বিষয়কে জনসমক্ষে এনে আপত্তিকরভাবে উপস্থাপন করা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কোনো ব্যক্তির গোপন বিষয় সত্য হলেও তা প্রকাশ করা ইসলামি নীতিমালার পরিপন্থি মনে করেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট আলেম নিজেই যখন একজন নারীকে তাঁর স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন, তখন বিষয়টি নিয়ে অযথা বিদ্বেষ, কটূক্তি বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর কোনো যৌক্তিকতা নেই। শরীয়তও এ ধরনের আচরণকে সমর্থন করে না।

মাওলানা ইউসুফী দুঃখ প্রকাশ করে বলেন, কিছু তরুণ আলেম, মাদরাসার ছাত্র ও শিক্ষকও গিবত, অপপ্রচার এবং ব্যক্তিগত আক্রমণের এ প্রবণতায় জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বিরোধিতা বা সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও নৈতিকতার পরিচয় দেওয়া উচিত বলে তিনি মন্তব্য  সংসদে বিষয়টি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাধানের চেষ্টা করতে গিয়ে স্পিকার যে আচরণগত দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। একইভাবে প্রধানমন্ত্রীর ভূমিকাও জাতির সামনে স্পষ্ট রয়েছে।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, মতভিন্নতা ও সমালোচনা অবশ্যই সভ্য, শালীন ও নীতিনিষ্ঠ হওয়া উচিত। ব্যক্তি আক্রমণ, গোপন বিষয় অনুসন্ধান এবং তা প্রচার করা সমাজে বিভেদ ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করে। তাই সবাইকে ইসলামী আদর্শ ও নৈতিকতার আলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০