আজ ,

নিষিদ্ধ ছাত্রলীগর মিছিলে অংশ নেওয়া আরেক কর্মী গ্রেপ্তার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগর মিছিলে অংশ নেওয়া আরেক কর্মী গ্রেপ্তার

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাব্বিন আহমেদ রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সদর মডেল থানার অভিযানে সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের কবির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় এসআই (নি.) শিপু কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় এসআই (নি.) শিপু কুমার দাস বাদী হয়ে করা মামলায় এখন পর্যন্ত ওই মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।