আজ মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের সামনে মিছিল করল আ’লীগ, আটক ৪

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৬, ২০২৬, ০৮:২৯ অপরাহ্ণ
সিলেটে পুলিশের সামনে মিছিল করল আ’লীগ, আটক ৪

সিলেট নগরীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিলটি বের হয়। মিছিল চলাকালে ওই এলাকায় পুলিশের উপস্থতি ছিল। তবে, মিছিলের পরপরই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও নেতৃত্ব দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাব রোড এলাকায় অল্প সময়ের জন্য অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা ‘স্লোগান দিয়ে নেতাকর্মীরা যখন নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন টিক তার বিপরীত পাশেই পুশিশের একটি গাড়ি দাঁড়ানো ছিলো।

মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে মিছিল দিতে দিতে সামনে দিকে চলে যায়। মিছিলটিতে পুলিশ বাধা দিতে দেখা যায়নি। মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘তালতলা এলাকায় কোনো মিছিলের তথ্য পুলিশ পায়নি। তবে নবাব রোড এলাকায় একটা ছোট মিছিলের ঘটনা ঘটেছে। সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল এবং তাদের কার্যক্রমের প্রকৃতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০