হযরত শাহজালাল (রহ.) মাজার কান্ড নিয়ে সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব পদে বদলি পূর্বকপদায়ন করা হলো।
এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, আগামীকালই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
সিলেটে যোগ দেওয়ার পর প্রথমদিকে তার কিছুকর্মকান্ড বেশ প্রশংসিত হলেও সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সারওয়ার আলম। কয়েক শত বছরের রেওয়াজ ভেঙে গত বৃহস্পবিার মাজারের দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স বসান সারওয়ার আলম। এই দানবক্সের পাহরায় আনসার নিযুক্ত ও সিসি ক্যামেরা বসান এই লো প্রশাসক।
মাজারের আয়ের স্বচছতা আনার কথা বলে এমন উদ্যগে নেওয়া হয়েছে বলে জানান সারওয়ার আলম। তবে মাজার সংশ্লিস্টদের দাবি, মাজারবিরোধী এই চক্রের ইন্ধনে দীর্ঘদিনের ইতিহ্য ও রেওয়াজ ভেঙে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।