আজ বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত শিশুদের একজন হলো সিলেটের ওসমানীনগরের ইলাশপুরের দ্বিপন পালের ৯ মাস বয়সী দ্বিবানি পাল এবং অন্যজন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিলাইউড়া গ্রামের সবোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী রাইয়ান।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া (কনফার্ম) কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১০৭ জন, সুনামগঞ্জে ১৭৮ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ২৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় পুরো বিভাগে সন্দেহভাজন নতুন রোগী ভর্তি হয়েছেন ৭১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬৮ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রোগী ভর্তি আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন, পার্ক ভিউ হাসপাতালে ৪ জন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং বিভিন্ন জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০