আজ মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

একদিনে গ্রেফতার নিষিদ্ধঘোষিত আ’লীগ-ছাত্রলীগের তিন নেতা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
একদিনে গ্রেফতার নিষিদ্ধঘোষিত আ’লীগ-ছাত্রলীগের তিন নেতা

সিলেটের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সম্প্রতি মৌলভীবাজারে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এসব অভিযান অপারেশন ডেভিল হান্ট, নাশকতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জ ও আজমিরীগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জালাল উদ্দিন মোহন (৫৫), হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইমন (৩২) ও শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হৃদয় মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল কাকাইলছেও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে শাহরিয়ার ইমনকে আটক করা হয়।

সোমবার এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ও আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন। তারা জানান, থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০