আজ বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

আহসানুল ইসলাম (১৭)

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহসানুল ইসলাম (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

নিহত আহসানুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে।

আহতরা হলেন, ওই গ্রামের তাজ ইসলামের ছেলে শিমুল মিয়া(২০), আমজাদ হোসেন এর ছেলে দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার সকালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে (সাজু মিয়া বাড়ির ছাঁদে) ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে (সাজু মিয়া বাড়ির ছাঁদে) কাজ করা অবস্থায় পল্লী বিদ্যুতের সংযোগ মেইন লাইনে রড পড়ে যায়। এতে আহসানুল ইসলাম,শিমুল মিয়া ও দেলোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

এতে ঘটনাস্থলে আহসানুলের মৃত্যু হয়। গুরুত্বর আহতদের উদ্ধার করে বাদাঘাট বাজারে নিয়ে গেলে শিমুল মিয়ার অবস্থা খারাপ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয় পুরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১