আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে আবুল কালাম নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিয়ান হাওরে হালকা বৃষ্টি ও দমকা বাতাসের মধ্যে বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবুল কালাম (৩২) তাহিরপুর সদর ইউনিয়নের গাজিপুর গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে। আহত নুর মোহাম্মদ (২২) বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামের আলী আওয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম ও নুর মোহাম্মদ মাটিয়ান হাওরে হাঁসের খামার দেখাশোনা করতেন। প্রতিদিনের মতো শনিবারও তারা হাওরে হাঁস চরাতে গেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয় এবং নুর মোহাম্মদ গুরুতর আহত হন।

পরে বৃষ্টি কমলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। আবুল কালামের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহত নুর মোহাম্মদকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়েজ আহমদ নুরী জানান, নুর মোহাম্মদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সিলেটে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০