আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে দৈনিক যায়যায় দিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত জুন ৬, ২০২২, ০৯:১০ অপরাহ্ণ
মাধবপুরে দৈনিক যায়যায় দিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাধবপুরে দৈনিক যায়যায় দিন'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হবিগঞ্জের মাধবপুরে দৈনিক যায়যায় দিন’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ জুন) সকালে মাধবপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যায়যায় দিন’র মাধবপুর উপজেলা প্রতিনিধি ও মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল ছাত্তার বেগ।

সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর বাবুল হোনে, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, সাবেক আহবায়ক মোঃ আইয়ুব খান, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি হিরেশ ভট্রাচার্য্য হিরো, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির উপজেলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী শাহীন মিয়া।

ব্যবসায়ী নেতা সুজন রায় এমদাদুল হক সুজন তোফায়েল আহম্মদ, রেদোয়ান খাঁন, সুমন মিয়া সাংবাদিক লিটন পাঠান, এক্ররামুল আলম লেবু, সুজন ভট্রাচার্য্য, মোঃ এরশাদ আলী হামিদুর রহমান রাজু, তোফাজ্জ্বল হোসেন চেšধুরী বাবু, মোঃ জুলহাসউদ্দিন রিংকু, ইয়াসিন তন্ময়, নাহিদ হোসেন প্রমুখ। পরে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহন করেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১