আজ মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ঈদুল আযহার জামাত যখন যেখানে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
সিলেটে ঈদুল আযহার জামাত যখন যেখানে

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ।

নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

হযরত শাহজালাল র. দরগাহ জামে মসজিদ : নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি বেশী হলে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। তখন সকাল ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

আলীয়া মাদরাসা মাঠ: ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।

কুদরত উল্লাহ জামে মসজিদ: নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, ইমামতি করবেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

কালেক্টরেট মসজিদ : নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
এছাড়া, শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

হযরত শাহচট রহ. জামে মসজিদ: সিলেট নগরীর কালিঘাটস্থ হযরত শাহচট রহ. জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১