আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভা মঙ্গলবার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভা মঙ্গলবার

২ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা মঙ্গলবার দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের কাজিরবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানা বিএনপির সুপার ফাইভ, ৪২টি ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ এবং মহানগর বিএনপির আওতাধীন অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরী।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১