আজ বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে উপনির্বাচনে অপ্রীতিকর ঘটনার শঙ্কা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২১, ০৪:০৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে উপনির্বাচনে অপ্রীতিকর ঘটনার শঙ্কা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে অপ্রীতিকর ঘটনার শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুইজন স্বন্ত্রন্ত্র।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন আগামী ৭ অক্টোবর। এরই মধ্যে পক্ষ্যে বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছেই। কিছুদিন পূর্বে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেয়ার পর দুইজন প্রার্থী মিলে করেছেন সংবাদ সন্মেলন।

সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সন্মেলনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আফজল হক ও প্রেম সাগর হাজরা সংবাদ সন্মেলনে মিলিত হন।

উভয়েই আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী বিভিন্ন অনিয়ম ও কেন্দ্র দখলের পায়তারা করছেন। তারা বলেন শান্তিপূর্ণ নির্বাচনে যদি আওয়ামী লীগের প্রার্থী কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্ঠা করেন তবে এর দায় তাকেই নিতে হবে।

বিভিন্ন জায়গায় অভিযোগ করে তারা কোনও সায় পাচ্ছেন না বলেও জানান। তারা একটি শান্তিপূর্ণ নির্বাচন চান।

 

শান্তিপূর্ণ নির্বাচন হলে তারা সে রায় মেনে নিবেন বলেও জানান তারা। তারা নির্বাচনে বিজিবি, মাজেস্ট্রেট নিয়োগ করে ও প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসনকে কাজ করারও অনুরোধ জানান।

 

তারা বলেন নির্বাচনী আচরন বিধী ভঙ্গ করে নৌকার প্রার্থী সারা শহর জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছেন। নৌকার প্রার্থী ও সমর্থকরা সাধারন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। তারা বলেন চা শ্রমিকরা নিরীহ, তারা যেন সুষ্ঠভাবে ভোট দিতে পারে। তারা বলেন নির্বাচন গ্রহন ও ফরাফল ঘোষণায় যেন নিরপেক্ষতা পালন করে প্রশাসন তারও অনুরোধ জানান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০