শনিবার (০৭ আগস্ট) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে শুরু হয় করোনার গণটিকা কার্যক্রম।
গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ আবু আহম্মদ শাফী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার,সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন, কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, সদর ইউপি চেয়াম্যান মো.বোরহান উদ্দিন প্রমুখ।
শনিবার বিকেলে গণটিকাদান কর্মসূচির খন্ডচিত্র দেখতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ আবু আহম্মদ শাফী,উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার।
এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ বড়দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.আজহার আলী,ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম,ইউপি সচিব মো.লিটন মিয়া, সাংবাদিক রাহাদ হাসান মুন্না, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান, (কোভিড-১৯) প্রতিরোধে উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৪শ’ ৬৫জন নারী-পুরুষকে সিনোফার্ম টিকা প্রধান করা হয়েছে।