সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা সিলেট নগরীর জিন্দাবাজার, তাঁতিপাড়া, হাওয়াপাড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি গ্যাস লাইনের মেরামত কাজের জন্য এই গ্যাস সরবরাহ সংযোগ বন্ধ থাকবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি গ্যাস লাইনের মেরামত কাজের কারণে নির্ধারিত সময় পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত গ্যাস সংযোগ স্বাভাবিক করা হবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- জিন্দাবাজার, তাতিপাড়া, হাওয়াপাড়া এবং আশপাশের এলাকা।
এ বিষয়ে গ্রাহকদের অবহিত করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।