সিলেটে নগরীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মুকিত বাদী হয়ে মামলাটি করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মনজুরুল আলম বলেন, ‘মহানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা বিক্ষোভ মিছিল বের করার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।’