আজ ,

২৪ ঘণ্টায় সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৬, ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৫ মাস ও আরেকজনের ৮ মাস।

একজনের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ও আরেকজনের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।

দুজনই শুক্রবার (১৫ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ শনিবার (১৬ মে) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৪ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন রোগী ভর্তি আছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩০ শিশু।