আজ ,

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২৪১৭৫

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ০৮:৫৮ অপরাহ্ণ
দেশে করোনায় মৃত্যু বেড়ে ২৪১৭৫

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) ১৮৭ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ১৭৫ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ২৫ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১১ হাজার ৩৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।