আজ ,

সিলেটে ৪৬০ শনাক্তের দিনে ১৩ মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ০৪:২৯ অপরাহ্ণ
সিলেটে ৪৬০ শনাক্তের দিনে ১৩ মৃত্যু

সিলেট বিভাগে একদিনে আরও ৪৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৩ কোভিড রোগী।

আজ রবিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে সিলেট জেলার ১২ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭২৪ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৮ জন মারা গেছেন।নতুন শনাক্ত হওয়া ৪৬০ জনের মধ্যে ৩১১ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ৬৫ জন এবং মৌলভীবাজার জেলার ৫২ জন।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০ হাজার ৪০৩ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৩২ জন, হবিগঞ্জে ৫ হাজার ৮৬১ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ১৬ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৬৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫৪ জন সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪৫৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৪৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৬৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৭২ জন, হবিগঞ্জ জেলার ৪ জন এবং মৌলভীবাজার জেলার ১৩৩ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৩৬ হাজার ৬৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ হাজার ৬৯৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ১২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৮৭ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৪০ জন সুস্থ হয়েছেন।