আজ ,

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত কুলাউড়ার এমপি শাহীন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২১, ১২:৩৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত কুলাউড়ার এমপি শাহীন

এবার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য এম এম শাহীন।

গত শুক্রবার তার শরীরে করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে রাফিদ শাহীন।

তিনি বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও ‘ঠিকানা’ গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের বাঙ্গালি কমিউনিটির জনপ্রিয় সাপ্তাহিক ‘ঠিকানা’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতিও।

সাবেক সংসদ সদস্য এম এম শাহীন গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কুলাউড়া আসনে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। করোনা মহামারির কারণে তিনি সেখানেই অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রে থাকা সাবেক এ সংসদ সদস্যের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।