আজ ,

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি

রাজধানীর হেয়ার রোডে মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবন পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বেলা ১১টায় বঙ্গভবন এলাকায় পৌঁছালে তাকে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতি মির্জা ফখরুলের গাড়ি বহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনে ভেতরে নিয়ে যায়। এরপর বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিক শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনের ভেতরে যান। এখন থেকে তিনি রাষ্ট্রীয় এ ভবনে বসবাস এবং এখন থেকেই দাপ্তরিক কাজ করবেন।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বাধ্যবাধকতা রয়েছে।

২৩ আগস্ট ২০২৬

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি

www.sylheterbarta24.com |
sylheterbarta24