বিয়ানীবাজারে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম রেদওয়ান আহমদ (৩২)। শুক্রবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ বিয়ানীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মাহফুজুল কবির। তিনি জানান, গ্রেফতারকৃত রেদওয়ানের বিরুদ্ধে ২টি মামলার পরোয়ানা ও ১টি মামলা রয়েছে।
শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।