আজ ,

ডেস্কটপে ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ০৩:১০ অপরাহ্ণ
ডেস্কটপে ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

হঠাৎ করেই ডেস্কটপে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে চরম বিভ্রাট দেখা দিয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা মেটার মালিকানাধীন এ মাধ্যমে লগ-ইন করতে এবং কনটেন্ট লোড করতে সমস্যায় পড়ছেন।

লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে দেখা যাচ্ছে, “Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.”

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এও এ সময় অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে (৩২ শতাংশ), এরপর লগইন-সংক্রান্ত সমস্যা (২৬ শতাংশ) এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ (২২ শতাংশ)।

তবে ঠিক কী কারণে এই কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।