আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ণ
ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন

ধানমন্ডি ৩২-এর দিকে বুলডোজার নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি ঘটনাটিকে ভয় দেখানোর প্রচেষ্টা বলে মন্তব্য করেন। পুলিশ জানিয়েছে, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।

সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ জানিয়েছেন তিনি।

অভিনেত্রী লিখেছেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!!’

আজ ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক দল জনতা এগুলোর সঙ্গে যাচ্ছেন।

পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০